ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ডনের নায়িকা হচ্ছেন কিয়ারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

এফএনএস

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে ‘ডন থ্রি’ সিনেমাটি। নানা জল্পনা-কল্পনার পর ক’দিন আগেই জানা যায় সিনেমাটিতে এবার ডনের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ডন সিনেমার আগের দুই কিস্তিতে শাহরুখকে দেখা গেলেও এবার নির্মাতা বাদশাকে বাদ দিয়ে রীতিমতো চমক দিয়েছেন দর্শকদের। কিন্তু তার বিপরীতে থাকবেন কোন নায়িকা? সেই নিয়ে নানা জল্পনা চলছেই। যদিও দিন কয়েক আগে খবর মিলেছিল, রণবীরের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানি। তবে পরে শোনা যায়, কিয়ারাকে পেছনে ফেলে দৌড়ে এগিয়ে আছেন কৃতী শ্যানন। ছবির প্রযোজক ফারহান আখতারের অফিসে ঘন ঘন দেখা যাচ্ছিল কৃতিকে। অবশেষে কিয়ারা নিজেই ইঙ্গিত দিলেন ডনের নায়িকা তিনিই হচ্ছেন! সম্প্রতি ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর অফিসে বাইরে দেখা যায় কিয়ারাকে। চটপট ঢুকে যান অভিনেত্রী। বেরোনোর সময় কয়েক সেকেন্ডের জন্য মুখে হাসি নিয়ে বের হন। আঙুল দিয়ে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান। তারপরই গাড়ির পেছনে আড়াল করে নেন নিজেকে। আর এতেই কারও বুঝতে বাকি নেই ডন থ্রিতে চূড়ান্ত তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি ফারহান-রীতেশের কেউই। তবে খুব শিগগিরই সিনেমাটির প্রস্তুতি শুরু করে দিতে চান তারা। পাশাপাশি ক’দিনে মাঝেই সিনেমাটির শিল্পী-কলাকুশলীর নামসহ বিস্তারিত জানাবে নির্মাতা। এ ছাড়া নির্মাতা সূত্রে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, ২০২৪ থেকে শুটিং শুরু হতে চলেছে সিনেমাটির এবং ২০২৫ সালে মুক্তির পরিকল্পনাও করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডনের নায়িকা হচ্ছেন কিয়ারা

আপডেট সময় : ১২:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩