ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

তাহলে কী প্রেম করছেন ম্রুণাল-বাদশা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

এফএনএস
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ব্যক্তিগত জীবনে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও গত বছর ভেঙে গেছে সেই সম্পর্ক। গুঞ্জন চাউর হয়েছে, ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। এবার তার নাম জড়িয়েছে ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশার সঙ্গে। মূলত, ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনের সূত্রপাত কয়েকটি ছবি ও ভিডিওকে কেন্দ্র করে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্রুণালকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন বাদশা। তারপর ম্রুণালের হাতে হাত রেখে কয়েক কদম হাঁটতেও দেখা যায় এ জুটিকে। এরপরই ম্রুণাল-বাদশার প্রেমের গুঞ্জন চর্চায় রূপ নেয়। নেটিজেনদের একজন লিখেছেন, ‘দম্পতি হিসেবে তাদের আমি কল্পনা করিনি। কিন্তু সত্যি সুন্দর লাগছে।’ অন্যজন লিখেছেন, ‘দম্পতি হওয়ার ঈঙ্গিত।’ আরেকজন লিখেছেন, ‘ম্রুণাল বলে দাও এটা মিথ্যা। আমার হৃদয় ভেঙে দিও না।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। ইন্ডিয়া টুডে জানিয়েছে, রোববার ছিল দীপাবলি। এ উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেন অভিনেত্রী শিল্পা শেঠি। এতে অতিথি হিসেবে উপস্থিত হন ম্রুণাল-বাদশা। পার্টি শেষে বিদায় নেওয়ার আগে একসঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং হাতে হাত রেখে ওই স্থান ত্যাগ করেন। যদিও তারা আলাদা আলাদা গাড়িতে চলে যান। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন ম্রুণাল ঠাকুর। তবে গত বছর প্রেমের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন এই অভিনেত্রী। কার সঙ্গে সম্পর্কে ছিলেন তা জানাননি। কিন্তু তার প্রেমিক তাকে ছেড়ে গেছেন বলেও জানান ম্রুণাল। তবে নতুন প্রেমের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ম্রুণাল-বাদশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাহলে কী প্রেম করছেন ম্রুণাল-বাদশা?

আপডেট সময় : ১২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩