ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

দিন শেষে সব দোষ মেয়েদের : অপু বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

এফএনএস

ঢাকাই সিনেপাড়া ব্যক্তিগত জীবনচর্চার গণ্ডিতেই যেন আটকে পড়েছে। প্রায় প্রত্যেকদিনই ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কোনো না কোনো তারকা সিনেপড়ার আলাপে ঘি ঢালেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যক্তিগত বিতর্কচর্চার পরিসর বাড়তে থাকে। এই তালিকায় জায়েদ খান, নিপুণ, শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলী, ওমর সানি, মৌসুমী, শরিফুল রাজ ও পরীমণি সবসময়েই শীর্ষস্থানে আছেন। এখন চর্চায় আছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। গত মাসের শেষ দিকে শরিফুল রাজের ফেসবুকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাফিজা তুষির ব্যক্তিগত কিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়ে। এর পরেই বিতর্ক শুরু হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিতর্কে গড়িয়েছে সংসারের ভাঙনের সুরের দিকে। এবার এই আলাপে শামিল হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পরীকে ভুল না বোঝার আহ্বান জানিয়ে অপু বলেন, “পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।” অপুর কথায়, “প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।” পরীকে শক্তভাবে পরিস্থিতি সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।”গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির প্রথম দেখা। আর সেই সাক্ষাতের এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিন শেষে সব দোষ মেয়েদের : অপু বিশ্বাস

আপডেট সময় : ১২:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩