ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

নয়া মিশনে এসএস রাজামৌলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

এফএনএস

তেলেগু সিনেমার বরেণ্য নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। বিশ্বব্যাপী সিনেমাটির সাফল্যের পর নতুন মিশন হাতে নিয়েছেন তিনি। এক টুইটে এ ঘোষণা দেন এই নির্মাতা। মোশন পোস্টার শেয়ার করে এস এস রাজামৌলি জানান, ‘মেড ইন ইন্ডিয়া’ শিরোনামে বায়োপিক নির্মাণ করছেন তিনি। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের জীবনী পর্দায় আনছেন বলেও জানান এই নির্মাতা। এ টুইটে এস এস রাজামৌলি লিখেন, ‘প্রথমবার যখন সিনেমাটির গল্প শুনি, তখনই এটি আমাকে আবেগপ্রবণ করে তুলেছিল। এমনিতেই বায়োপিক বানানো কঠিন, আর তা যদি হয় ভারতীয় সিনেমার জনককে নিয়ে তাহলে তা আরো বেশি চ্যালেঞ্জিং। এটির জন্য আমাদের ছেলেরা প্রস্তুত। অত্যন্ত গর্বের সঙ্গে মেড ইন ইন্ডিয়া উপস্থাপনা করছি।’ প্রিয় নির্মাতার এই ঘোষণায় উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। তবে এ সিনেমায় কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি রাজামৌলি। ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজামৌলি ভারতীয় সিনেমার জন্ম ও উত্থানের গল্প বলতে আগ্রহী। বিশাল আয়োজনে নির্মিত হবে সিনেমাটি। বলা যায়, ‘ট্রিপল আর’ সিনেমার মতোই আয়োজনে কমতি রাখবেন না নির্মাতা। গত বছর মুক্তি পায় ‘ট্রিপল আর’। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি। এ সিনেমার ‘নাটু নাটু’ গান জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। সর্বশেষ অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় গানটি। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করে ডিভিভি নায়া। বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নয়া মিশনে এসএস রাজামৌলি

আপডেট সময় : ০২:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩