ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পঞ্চগড়ে মঞ্চস্থ হল নাটক ‘মানে লে’

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ‘ভোগান্তি না সমঝোতা’ শিরোনাম কে প্রতিপাদ্য করে এবং গ্রাম আদালতকে জনপ্রিয় করণে বিশেষ নাটক ‘মানে লে’ মঞ্চস্থ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জেলা প্রশাসন কর্তৃৃক আয়োজিত ভাষা সৈনিক সুলতান বইমেলায় নাটকটি মঞ্চস্থ করা হয়।

এম এস রিপন ও মুস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় জেলা প্রশাসনের সহযোগিতায় নাটকটি মঞ্চায়ন করে অভিনয় শিল্পী শ্রমিক নাট্য গোষ্ঠি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লাভলী আক্তার, মুস্তাক আহমেদ, অপু দত্ত, হোসেন রায়হান, এ কে এম সামসউদ্দীন চৌধুরী, আশরাফুল ইসলাম, ইনসান সাগরেদ, এ জামান আসিফ, এম এ দুলাল, রেজাউল করিম, মার্শাদুল ইভেন, আজহার, মোস্তাফিজুর রহমান মুক্তা, দুলু, লিনজু, মারুফ, দুলাল, দ্বীপসহ আরও অনেকে। নাটকটির মঞ্চ ও আলো ব্যবস্থাপনায় ছিলেন ইনসান সাগরেদ। আবহ সঙ্গীত করেন : হাজ্জাজ তানিন ।

নাটকটিতে গ্রামের ছোট ছোট সমস্যা নিয়ে আদালত কিংবা থানায় অভিযোগ না করে প্রতিকারের জন্য গ্রাম আদালতে সরণাপন্ন হতে উদ্বুদ্ধ করা হয়। এতে করে উচ্চ আদালতে মামলার জট যেমন কমবে তেমনি বাড়ির কাছের গ্রাম আদালতে বিনা খরচে কম সময়ে সঠিক বিচার পেতে পারেন ভূক্তভোগিরা। এমন চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে নাকটিতে। নাটক শেষে নাটকটির ভূয়শী প্রশংসা করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ( এনডিসি) আমিনুল ইসলাম তারেক সহ স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে মঞ্চস্থ হল নাটক ‘মানে লে’

আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫