ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

প্রেমিকাকে বিয়ে করছেন হৃতিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা হৃতিক রোশান। গতকাল মঙ্গলবার ৪৯ বছর বয়সে পা রাখলেন এই অভিনেতা। বিশেষ দিনে জানা গেলো, প্রেমিকা সাবা আজাদকে বিয়ে করতে যাচ্ছেন এই নায়ক। হৃতিকের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। এরইমধ্যে দীপিকা পাড়ুকোনোর সঙ্গে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এ সিনেমা সংশ্লিষ্ট একজন বলিউড লাইফ ডটকমকে বলেন, ‘হৃতিক-সাবার মাঝে দারুণ সম্পর্ক। তারা সম্পর্কটিকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। এতে তাদের পরিবারও খুশি। তা ছাড়া হৃতিকের দুই ছেলের সঙ্গে সাবার সম্পর্কও ভালো। সম্প্রতি দুই পুত্র ও সাবাকে নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন হৃতিক।’-এফএনএস
বিয়ের পরিকল্পনার কথা জানিয়ে সূত্রটি বলেন, ‘বিয়ের বিষয়েও তারা পরিকল্পনা করেছেন। তবে এ জুটির কোনো তাড়া নেই। আপাতত দুজনের হাতেই বেশ কিছু কাজ রয়েছে; যা শেষ করে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা রয়েছে। কারণ বিয়ের পর লম্বা ছুটি কাটাতে চান এই যুগল।’ কয়েক মাস আগে খবর চাউর হয়েছিল, শত কোটি রুপি মূল্যে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন এই বাড়িতে প্রেমিকাকে নিয়ে সংসার শুরু করবেন। এর আগে সুজান খানের সঙ্গে হৃতিকের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে একসঙ্গে দুই ছেলের দেখভাল করেন তারা। জানা যায়, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে হৃতিক ও সাবার পরিচয়। প্রথম পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তারা। সাবা আজাদের পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। তিনি একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমিকাকে বিয়ে করছেন হৃতিক

আপডেট সময় : ১১:৩৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩