ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৯৩ বার পড়া হয়েছে

তীব্র প্রতিদ্বন্দ্বিতার দৃষ্টান্ত তৈরি করে মেয়েদের বিশ্বকাপে ইতিহাস গড়লো যৌথ আয়োজক অস্ট্রেলিয়া। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠলো তারা। ব্রিসবেনে প্রায় অর্ধলাখ স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতালো অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে স্কোর গোলশূন্য ছিল। টাইব্রেকারেও হয় হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলকে নিতে হয় ১০টি শট। সেখানে ভিকি বেচো ১০ নম্বর শট পোস্টে মারলে কন্তি ভিনে সুযোগ লুফে নেন এবং ডানদিক দিয়ে তার লক্ষ্যভেদে শেষ চারের টিকিট কাটে অস্ট্রেলিয়া। নাটকীয় পেনাল্টি শুটআউটে ৭-৬ ব্যবধানে জিতে ফ্রান্সকে বিদায় করলো তারা। অস্ট্রেলিয়া গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড ফ্রান্সের তিনটি পেনাল্টি সেভ করেন। কিন্তু নিজে শট নিয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। নবম শটে গিয়ে ফ্রান্সের কেঞ্জা ডালির ডানপায়ের শট গোলকিপার রুখে দিলে অস্ট্রেলিয়াকে জেতানোর সুযোগ পান ক্লেয়ার হান্ট। কিন্তু তিনিও গোলকিপারের কাছে পরাস্ত হন। অবশেষে বেচোর শট পোস্টে লাগলে জয়ের নায়ক হন ভিনে। ২০১১ সালের পর দ্বিতীয়বার সেমিফাইনালের খোঁজে নেমেছিল ফ্রান্স। প্রথমার্ধ ও অতিরিক্ত সময়ে ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু সবগুলো নষ্ট করে। অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ম্যারি ফওলার নির্ধারিত সময়ে গোলের সুযোগ পেয়ে নষ্ট করেন। একবার তাকে ব্লক করেন এলিসা ডি আলমেইডা এবং অধিনায়ক স্যাম কার গোলমুখে পরিষ্কার শট নিতে ব্যর্থ হন। অস্ট্রেলিয়ার সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত হবে ইংল্যান্ড বনাম কলম্বিয়ার শেষ আটের ম্যাচ শেষে। আগামী বুধবার স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় হবে ম্যাচটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০২:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩