ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে খোরশেদ ও রায়হান

চবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন (চবি) প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজ বিকাল ৫ টায় আনুষ্ঠানিকভাবে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করে। এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের খোরশেদ আলী, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের একই সেশনের রায়হান সরকার।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬২। সভাপতি পদে খোরশেদ আলী ৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রায়হান সরকার ৭১ ভোট পেয়ে জয়ী হন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সম্মানিত শিক্ষক ফণী ভূষণ বিশ্বাস এবং একাউন্টিং বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম মায়সান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান সরকার বলেন, “ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি গৌরবময় ইতিহাসের ধারক। আমার প্রত্যাশা, সংগঠনের প্রতিটি সদস্যের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সংগঠনকে এমন এক উচ্চতায় নিয়ে যাব, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলী বলেন, “শিক্ষার্থীদের সেবায় নিবেদিত এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে আমরা একসঙ্গে কাজ করব। এটি শুধু একটি সংগঠন নয়, বরং শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণে সংগঠনের প্রতি সদস্যদের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি এই কমিটি এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন (চবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাসস্থান প্রদান, কাউন্সিলিং, শিক্ষা, সংস্কৃতি, ট্যুর, চড়ুইভাতি, সংবর্ধনা ও সার্বিক সহযোগিতা দিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে খোরশেদ ও রায়হান

আপডেট সময় : ০৪:০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪