সংবাদ শিরোনাম ::
মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির অনুমোদন
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা, মধুপুর উপজেলা ইউনিট এর আব্দুল হামিদকে সভাপতি ও বাবুল রানাকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি র অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।
শুক্রবার (৪জুলাই) বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাবে কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক এম, মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক সংস্থার সদস্যসচিব সৈয়দ নাজমুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক ইয়াসিন হাসান সহ মধুপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্য গন উপস্থিত ছিলেন












