ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

মা প্রিয়াঙ্কার সঙ্গে কন্যা মালতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে

গত বছরের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর এক বছর কেটে গেলেও মেয়ের মুখ দেখাননি তিনি। অবশেষে প্রিয় কন্যার মুখ দেখালেন এই দেশি গার্ল। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী পপ তারকা নিক জোনাসও। এ অনুষ্ঠানে মা প্রিয়াঙ্কার সঙ্গে ছিলো কন্যা মালতি। অনুষ্ঠানটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, মায়ের কোলে বসে এদিকওদিক উঁকিঝুঁকি দিচ্ছে মালতি। কখনো প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলায় ব্যস্ত সে। মেয়েকে দু-হাতে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা। তা ছাড়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। মালতির মুখ প্রথমবার দেখে কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মালতির মুখটা যেন একেবারেই নিকের মুখ।’ আরেকজন লিখেছেন, ‘মালতি দেখতে খুব মিষ্টি।’ অন্যজন লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরোটাই তো ওর বাবার মতো দেখতে।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে। ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হলে প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। গত বছর এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় মালতি।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মা প্রিয়াঙ্কার সঙ্গে কন্যা মালতি

আপডেট সময় : ০১:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩