ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মুগ্ধতা ঢেলে দিলেন তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

এফএনএস
ইমন চৌধুরী মানে এমন কিছু, যা বরাবরই ব্যতিক্রম ও মুগ্ধকর। ফরমায়েশি গানে তার নিজস্বতার ছাপ যেমন স্পষ্ট, একান্ত গানেও তিনি যেন দিগন্ত ছাড়িয়ে যান। যেটার প্রমাণ মিলেছে ‘মায়া রে তুই মায়া’ কিংবা ‘পুবান হাওয়া’র মতো অনাড়ম্বর গানেও। তেমনই একটি গান নিয়ে ফের হাজির ইমন চৌধুরী। যেটার শিরোনাম ‘আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না’। নাম শুনলেই যে কারোর মনে আলগোছে একটি ধাক্কা লাগবে। আর ইমনের সুর-সংগীতে গানটি ঋতুরাজ ও নন্দিতা যেভাবে গেয়েছেন, তাতে এক মুহূর্তের জন্য শ্রোতামনে নীরবতার নহর বয়ে যেতে পারে। এই ফাঁকে বলা দরকার, ঋতুরাজ ও নন্দিতা জুটি বেঁধে ‘কোক স্টুডিও বাংলা’র অত্যন্ত প্রশংসিত গান ‘বুলবুলি’ গেয়েছেন। এ ছাড়া একই আয়োজনে নন্দিতার কণ্ঠে ‘দাঁড়ালে দুয়ারে’ গানটিও সাড়া পেয়েছে। ‘তুমি সময় করে এসো আমার ঘরে/ আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে/ আমার ঘরে কভু উনুন জ¦লে না/ আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না’-এমন কথায় গানটি গেঁথেছেন রোহিত সাধুখাঁ। নতুন গানটি ইমন চৌধুরীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হয়েছে। না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা জাঁকজমক মিউজিক ভিডিও বানাননি। একটি অ্যানিমেটেড লিরিক্যাল ভিডিও হিসেবেই গানটিকে শ্রোতাদের কানে তুলে দিলেন। ভিডিও বানিয়েছেন বাপ্পা দে। গানটি নিয়ে ইমন চৌধুরী বলেছেন, ‘এটি আমাদের হৃদয়ের খুব কাছের একটি গান। ঋতুরাজ ও নন্দিতা ভীষণ আদর দিয়ে গেয়েছেন। কিছু গান থাকে, যেগুলো একান্ত নিজের কাছেই রেখে দিতে মন চায়। এটা সেরকমই। বলতে পারেন, এটা শ্রোতাদের জন্য আমাদের ভালোবাসার উপহার।’ এদিকে প্রকাশের পর থেকেই ভূয়সী প্রশংসায় ভাসছে গানটি। সংগীতশিল্পী বেলাল খান মন্তব্য করেছেন, ‘আহা কী সুন্দর, অদ্ভুত’, সংগীত পরিচালক মীর মাসুমের মন্তব্য, ‘অদ্ভুত সুন্দর সৃষ্টি ইমন’। সাধারণ শ্রোতারা তো বটেই, এ ছাড়া অভিনেত্রী মৌসুমী হামিদ, সংগীত পরিচালক জেকে মজলিশসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ইমন চৌধুরীর শুরুটা জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ দিয়ে। তবে চলতি বছরের শুরুর দিকে ব্যান্ডটি থেকে সরে আসেন তিনি এবং একক ক্যারিয়ারে নজর দেন। নিজের একটি সংগীতদল গঠন করে বিভিন্ন কনসার্ট করেন, সেই সঙ্গে বিভিন্ন সিনেমার সংগীত পরিচালনার কাজও করছেন তুমুল ব্যস্ততায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুগ্ধতা ঢেলে দিলেন তারা

আপডেট সময় : ০৫:১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩