ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে সম্মাননা পাচ্ছেন ববিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩১৭ বার পড়া হয়েছে

এফএনএস : যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন। আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর, যা শুরু হচ্ছে শুক্রবার। ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হবে। এটি উদ্বোধনও করবেন ববিতা। জানা গেছে, আয়োজনে তাঁর হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র। বিষয়টি নিয়ে ববিতা বলেন, ‘যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়। সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে। বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কারও পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে অনেক গৌরবের।’ চিত্রনায়িকা ববিতা গত দুই মাসেরও বেশি সময় অবস্থান করছিলেন কানাডায় তাঁর একমাত্র ছেলে অনিকের কাছে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। এ উৎসবে আরও থাকছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, কৌশিক গাঙ্গুলির ‘কাবেরী অন্তর্ধান’, অতনু ঘোষের ‘শেষ পাতা’, শাহিল রনীর ‘মানুষ’সহ আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ‘বিশ্বের আঙিনায় বাংলা চলচ্চিত্র’ স্লোগান সামনে রেখে উৎসবটি শুরু হয় ২০১৬ সালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে সম্মাননা পাচ্ছেন ববিতা

আপডেট সময় : ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩