ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

রবীন্দ্রনাথের চরিত্রে কে এই অভিনেতা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

এফএনএস

অনেকেই ভাইরাল সে ছবিটি দেখে প্রথমে আসল রবীন্দ্রনাথের ছবি বলেই ধরে নেয়। কিন্তু সে ছবি রবীন্দ্রনাথের নয় বরং বলিউড এক অভিনেতার। রবীন্দ্রনাথের বেশে এত হুবুহু লুক কোনো বলি অভিনেতার হতে পারে তা ছবি না দেখে কেউ বিশ্বাসই করতে পারবেন না। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এই চমক দেখিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। নিজের ইনস্টাগ্রামে ভাইরাল সেই রবীন্দ্রনাথের লুকের একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিও প্লে করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথের সখি ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময় গানের সুর। রবীন্দ্রনাথের লুকে অনুপম খেরকে দেখা যাচ্ছে, কালো রঙের জোব্বা পোশাক পরা। সাথে রবীন্দ্রনাথের ইউনিক সাদা চুল ও দাড়ি। বাহ্যিক বেশের সঙ্গে রবীন্দ্রনাথের চাল চলনও আয়ত্ত্ব করে নিয়েছেন অনুপম। ভিডিওতে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। এই পোস্ট করা ভিডিওর ক্যাপশনে অভিনেতা অনুপম লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রকল্পে #গুরুদেব #রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত প্রকাশ করব।’  ভাইরাল সেই ভিডিওর পোস্টে সব ভক্তদের একটাই মন্তব্য। ‘আমি আপনাকে চিনতেই পারিনি স্যার… অসাধারণ।’ বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন অভিনেতা। এরই মাঝে চমক দিলেন রবীন্দ্রনাথের নতুন সিনেমার খবর দিয়ে। কবিগুরুর সে সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগে  ‘মেট্রো ইন দিনো’ সিনেমা নিয়ে দর্শকদের কাছে রূপালি পর্দায় ধরা দিবেন অনুপম খের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রবীন্দ্রনাথের চরিত্রে কে এই অভিনেতা?

আপডেট সময় : ১২:৩১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩