ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। ওই ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল। বুধবার সকালে নগরীর শিরোইল এলাকার রেল কলোনী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুকুরের পাড়ে পানিতে ভাসছিল লাশটি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

দুপুর ১২টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয়ও সনাক্ত করতে পারেনি পুলিশ। লাশটি নগরীর চন্দ্রিমা থানায় রাখা ছিল। নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা পুকুর পাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ দেওয়া কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোন আলামত পাওয়া যায়নি। মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

নিহত ব্যক্তির গলায় তুলশি মালা আছে, যা সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ পরে থাকেন। তার নাম-ঠিকানা ও পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫