ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী দুই সম্পাদক

সুমাইয়া সুলতানা হ্যাপী, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্ৰহণ শুরু হয় ২৮ জুন শনিবার বেলা ১১ টা থেকে। শান্তিপূর্নভাবে ভোট প্রদান ও উন্মুক্ত গণনা কার্যক্রম শেষে বেলা ১:৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু সকলের সামনে ফলাফল ঘোষনা করেন।

দ্বি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে সামাদ খান ও সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হন। এছাড়াও, সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ ও নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল বিজয়ী হন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান বিপুল ভোটে বিজয় লাভ করেন। তারা মোট ভোটারের প্রায় আশি শতাংশের বেশি ভোট পান। অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সহ-সভাপতি। এইপদে কাবিল হোসেন মাত্র একটি ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।

বৃহস্পতিবার ( ২৫ জুন) দিনব্যাপী নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পর যথাযথভাবে জমা দেন। একই সাথে ঐদিন রাত ১০টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। দশটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র উত্তোলন ও জমা পড়েছিল। মোট তিনটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে অংশগ্ৰহণ করেছেন তিনজন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে সামাদ খান, সহ-সভাপতি পদে শাহিন খান ও কাবিল হোসেন, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান ও সোহাগ আলী, অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল নির্বাচনে অংশ নিয়েছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবার পর আনন্দঘণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্ৰহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এদিকে, সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তোতা ও অর্থ সম্পাদক শামীম ব্যক্তিগত ও পারিবারিক কারণে এবারের নির্বাচনে অংশগ্ৰহণ করেনি। অন্যদিকে, সাবেক সম্পাদক আসাদুজ্জামান আসাদ দুইবছর পর আবারো একইপদে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানার অফিসার্স ইনচার্জ মাছুমা মোস্তারি, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মোস্তফা মামুন, রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী দুই সম্পাদক

আপডেট সময় : ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬