ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৯.১০ শতাংশ

মো: রায়হান ইসলাম রনি
  • আপডেট সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টা ৩০ মিনিটে। এছাড়া “খ” গ্রুপের প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১ টা ৪৫ মিনিটে। নির্বাচনী (লিখিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ হাজার ২ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল।

যাদের মধ্যে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৯৩০ জন ছাত্র-ছাত্রী। ভর্তি পরীক্ষায় ৯৯.১০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষায় রুয়েটের ইতিহাসে সর্বাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ। ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছর রুয়েটের ১৪ টি বিভাগে ১২৩৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৯.১০ শতাংশ

আপডেট সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫