লালপুরে এইচবিবি রাস্তার কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১১:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালিতিতা ইসলামপুর গ্রামে রহমত মঞ্জিল থেকে সোহেলের দোকান ১১০ ফুট এইচবিবি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল কর্তৃক বরাদ্দকৃত এ রাস্তার কাজের উদ্বোধন করেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে স্থানীয় বাসিন্দারা বলে আশা করা হচ্ছে।
জানা যায়, রাস্তার কাজটি বাস্তবায়নে লালপুর সদর ইউনিয়নের মহিলা সদস্যের সভাপতিত্বে গঠিত ১১০ ফুট এইচবিবি রাস্তা নির্মাণ কমিটি দায়িত্ব পালন করছে। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শফিকুর রহমান মিলটন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জামিল হোসেন বলেন, “এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। নতুন করে নির্মাণ কাজ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত। আশা করছি দ্রুত কাজ শেষ হবে।
অন্যদিকে সোহেল রানা বলেন, “রাস্তা নির্মাণ হলে আমাদের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে বর্ষাকালে যে কষ্ট হয়, তা থেকে মুক্তি মিলবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।




















