ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

শাকিবের সঙ্গে অভিনয় করতে চান পূজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

এফএনএস বিে
শাকিবের সঙ্গে মায়া চলচ্চিত্রে অভিনয় করছেন পূজা চেরি, এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব স্বয়ং পূজার নাম বলেছিলেন এক সাক্ষাৎকারে। পরে এক অজ্ঞাত কারণে এই সিনেমা থেকে পূজা বাদ পড়েন। সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মায়া’ সিনেমা নিয়ে নাটক কম হয়নি। এর নির্মাতা হিমেল আশরাফ শোনা গেলেও পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। নায়িকা ঘোষণা দিয়েও বাদ, পরিচালক বাদ, তবে এই সিনেমার ভবিষ্যৎ কী? যেহেতু সরকারি অনুদানের সিনেমা। এটি নির্মিত হবে। তবে পূজা চেরি থাকবেন কি না তা শাকিবের দিক থেকে নিশ্চিত হলেও শেষটা এখনো বাকি রয়েছে। পূজার সঙ্গে এই সিনেমা নিয়ে কথা বললে তিনি বলেন, তাঁকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, তিনিও বাদ দেননি। সম্প্রতি অমর একুশে গ্রন্থমেলায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ হয় পূজা চেরির। পূজা বলেন, আমাকে বাদ দেয়নি, ‘আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’ মায়ায় যদি অভিনয়ের আহ্বান জানানো হয়, সে ক্ষেত্রে অভিনয় করবেন কি না- এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘কেন করব না। আমাকে যদি বলে, সে ক্ষেত্রে আমার পছন্দ হলে আমি অবশ্যই করব, না করার কারণ নেই।’ কদিন আগেই ক্ষমা চেয়ে পূজা চেরি আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ায় ফিরে গেছেন। কিন্তু কেন ক্ষমা চেয়েছেন সেটা উল্লেখ করেননি। গলুই সিনেমায় শুটিংয়ের সময় শাকিবের সঙ্গে মন লেনদেনের সম্পর্কে জড়িয়ে পড়েন- এমনটাও শোনা যায়। শাকিবের জন্য পূজার আগ্রহ লক্ষ্য করা যেত সোশ্যাল মিডিয়ার কল্যাণে। অনেকের মতে, পূজার কারণেই বুবলী সন্তানসহ প্রকাশ্যে এসেছেন। এ নিয়ে নানা মতভেদ তৈরি হয়। ফলে পূজা অনেকটাই নিভৃতে চলে যান। সব সম্পর্ক চুকে দিয়ে জাজে ফিরে যান। ফলে ভক্তরা ধরেই নিয়েছিল, শাকিবের সঙ্গে সম্পর্ক চুকে গিয়েছে। অনস্ক্রিনেও দেখা যাবে না। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পূজা যা বললেন, তাতে এটা স্পষ্ট যে অভিনয়ের স্থানে পূজা প্রফেশনাল। শাকিবের বিপরীতে কাজ করতে তার সমস্যা নেই। সম্প্রতি পরি নামের ওয়েব ফিল্ম মুক্তির ঘোষণা এসেছে। যেখানে জোভানের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাকিবের সঙ্গে অভিনয় করতে চান পূজা

আপডেট সময় : ১০:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩