ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলে বিতর্কে জাহ্নবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

কয়েকদিন আগে ছবির প্রচারে গিয়ে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এবার যৌনতা নিয়ে কথা বলে ফের নেটপাড়ার হাসির খোরাক জোগালেন শ্রীদেবী কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরোক্ষভাবে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের কথা পরোক্ষভাবে স্বীকার করে নেন জাহ্নবী। কিন্তু ঘনিষ্ঠতার কথা উঠতেই আরেক বেফাঁস মন্তব্য করেন জাহ্নবী। সম্প্রতি সামাজিক মাধ্যম রেডিটে জাহ্নবীর সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাচ্ছে। এক সংবাদমাধ্যমের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানেই মজা করে ডেটিং নিয়ে নানান কথা বলেন। জাহ্নবীর কথায়, ‘ভালোবাসার দেবতাকে অনুরোধ, দয়া করে কোন প্রসাধনী ভালো সেসব নিয়ে কথা না বলে, জীবনে সুস্থভাবে বাঁচতে কী করা উচিত, সেটা নিয়ে কথা বলা।’ তবে প্রেমের প্রসঙ্গে স্বাভাবিকভাবেই এসে পড়ে ঘনিষ্ঠতার কথা। তখনই জাহ্নবী বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ নয়, রেড ক্রসের কথা মাথায় রাখুন। প্রেম থাকুক, তবে ক্লিনিক্যাল বিষয়টিও যেন মাথায় থাকে। কারণ শারীরিক ঘনিষ্ঠতার সময় ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শে এইচপিএম (হিউম্যান প্যাপিলোমা) ভাইরাস ছড়াতে পারে। হ্যান্ডশেক বা চুমুতে সমস্যা নেই। যৌনাঙ্গের সংস্পর্শেই কিন্তু সমস্যা হয়।’ অর্থাৎ জাহ্নবী নিজের কথার মাধ্যমে ‘নিয়ন্ত্রিত যৌনতা’-র কথাই বলেছেন। তবে পুরো বার্তাটিই জাহ্নবী কাপুর মজার ছলে দিয়েছেন। কিন্তু জাহ্নবীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই ট্রলের বন্যা বয়েছে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলে বিতর্কে জাহ্নবী

আপডেট সময় : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪