ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১

শুটিংয়ের ফাঁকে কাদায় মাখামাখি দুই নায়িকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

এফএনএস
সমুদ্রের ধারে হঠাৎ সারা শরীরে কাদা মাখামাখি করলেন দুই বলিউড অভিনেত্রী আলয়া এফ এবং মানুষী চিল্লার। আলয়া ইনস্টাগ্রামে নিজেদের সেই ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, চোখে কালো সানগ্লাস। পরনে কালো মনোকিনি। কাঁধের ওপর এলিয়ে আছে ভেজা চুল। হাঁটু পানিতে দাঁড়িয়ে দুজনে পেছন ফিরে ‘লুক’ দিচ্ছেন ক্যামেরার দিকে। ছবি দেখে বোঝাই যাচ্ছে, দুই বন্ধু একটা দিন নিজেদের মতো করে কাটাচ্ছেন। কোনো ছবিতে পানির ওপর ভেসে আছেন আলয়া। কোনোটিতে আবার জলকেলিতে ব্যস্ত দুই অভিনেত্রী। তবে দুই নায়িকার সর্বাঙ্গে কাদা মাখা ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে। কাদা মাখা নিয়ে অবশ্য রহস্য রাখেননি আলয়া। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পা-এ মজেছেন দুজনে। ‘মাড স্পা’ বলিপাড়ার অনেকেরই পছন্দের বিষয়। এর আগে শেহনাজ হুসেনকে এমন কাদামাটি মেখে স্পা উপভোগ করতে দেখা গিয়েছিল। সর্বাঙ্গে কালো মাটির প্রলেপ লাগিয়ে তেমনই কিছু করছেন মানুষী এবং আলয়া। এ বছরই মুক্তি পাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ অভিনীত আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড় মিঞা ছোট মিঞা’ ছবিটি। এই ছবির নায়িকা নির্বাচন নিয়ে কম টালবাহানা চলেনি। অক্ষয়ের জন্মদিনে দুই নায়কের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা বাছতে হিমশিম খেতে হচ্ছিল নির্মাতাদের। দুজন নায়িকার মধ্যে একটি চরিত্র মানুষী করবেন সেটা ঠিক হয়েই গিয়েছিল। কিন্তু অন্য চরিত্রটি কে করবেন, সেটা কিছুতেই স্থির হচ্ছিল না। মাঝে একবার জাহ্নবীর নাম উঠে এলেও পরে তা আবার বদলেও যায়। কিন্তু শেষ পর্যন্ত বাছা হয় আলয়াকেই। সেটেই যে দু’জনের বন্ধুত্ব হয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। একটানা শুটিংয়ের মাঝে এক দিন ছুটি পেয়েই নিজেদের মতো সময় কাটাচ্ছেন আলয়া-মানুষী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুটিংয়ের ফাঁকে কাদায় মাখামাখি দুই নায়িকার

আপডেট সময় : ০৪:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪