ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

সংসদ সদস্য পদ ছেড়ে দিলেন মিমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪১০ বার পড়া হয়েছে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। তারা দুজন বাস্তব জীবন খুব কাছের বন্ধুও। একসঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। তাদের একজন নুসরাত জাহান কিছুদিন আগে সংসদ থেকে পদত্যাগ করে। উল্লেখ্য তারা দুইজন ভারতের পশ্চিবঙ্গের আঞ্চলিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সদস্য। জানা যায়, সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা সেটি এখনো গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, কোনো সংসদ সদস্য যদি ইস্তফা দিতে চান সে ক্ষেত্রে তাকে নিয়ম মেনে লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দিতে হবে। এদিকে বিধানসভা থেকে বের হয়ে সংসদ সদস্যপদ থেকে সরে আসার কারণ জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়। কেননা রাজনীতি করলে আমাকে গালাগাল দেওয়ার লাইসেন্স পেয়ে যায় মানুষ। জেনেশুনে কখনো কারও ক্ষতি করিনি আমি। তিনি বলেন, আমি রাজনীতিক নই। আর কখনো রাজনীতিক হবও না। আমি সবসময় একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। বিরোধী দলের কারও বিরুদ্ধে কখনো বাজে কথা বলিনি। টালি তারকা বলেন, লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি আমি, সেসব নিয়ে মানুষের মাথাব্যথা। এক মাস দিল্লিতে থাকলে মানুষ বলবে সংসদ সদস্য দিল্লিতে থাকেন, এখানে তিনি কাজ করেন না। আবার এখানে থাকলে বলা হবে, সংসদে উপস্থিতি কম আমার। সবদিকে ভারসাম্য রাখতে হয়।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসদ সদস্য পদ ছেড়ে দিলেন মিমি

আপডেট সময় : ০৫:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪