ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

সাংবাদিকদের স্বাধীনতা হরণ কখনোই চাই না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলার জনতা, নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
সাংবাদিকদের স্বাধীনতা ও লেখার স্বাধীনতা হরণ সরকার কখনোই চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ চার সাংবাদিকের মুক্তি এবং তাদের বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। দুই বছরের বেশি সময় ধরে তারা আটক রয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বক্তব্যকে সরকার কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় উত্তর দেবে। এটি আমার উত্তর দেওয়ার বিষয় নয়।
বিচারপ্রক্রিয়া কোন পর্যায়ে আছে, সে বিষয়েও আমি এখন পরিষ্কার নই।তিনি বলেন, তবে আমি এতটুকু বলতে পারি, গত ১৫ থেকে ১৭ বছরে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন সাগর-রুনিসহ বহু সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন।অনেককে দেশ ছাড়তে হয়েছে। আমরা অবশ্যই চাই না, এ ধরনের ঘটনা আবার ঘটুক।

শামা ওবায়েদ বলেন, যে দল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সেই দল কখনোই রিপোর্টার, সাংবাদিক বা লেখকদের স্বাধীনতা হরণ হোক-এটা চায় না। লেখার স্বাধীনতা হরণ হোক, সেটিও আমরা কখনোই চাই না।

তিনি আরও বলেন, তবে এটি যেহেতু আইনগত বিষয়, তাই এ বিষয়ে আইন মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকদের স্বাধীনতা হরণ কখনোই চাই না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬