ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

সাকিবের সতীর্থ এলপিএলে লিটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৩৬ বার পড়া হয়েছে

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খুব একটা ভালো কাটেনি লিটন দাসের। তবে এর মধ্যেই তিনি ডাক পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টের শেষ ভাগের জন্য তাকে দলে ভেড়াল গল টাইটান্স। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকেই গলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক এবার সতীর্থ হিসেবে পাঁচ্ছেন সহ-অধিনায়ককে। এরইমধ্যে বিসিবির অনাপত্তিপত্রও পেয়েছেন স্টাইলিশ কিপার-ব্যাটসম্যান। এটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। “এলপিএল খেলার জন্য লিটনকে অনাপত্তিপত্র দিয়েছি আমরা। টুর্নামেন্টের বেশি সময় আর বাকি নেই। নিজের দলের বাকি ম্যাচগুলো খেলে আসবে লিটন। শনিবার দুপুরেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা তার।” এবারই প্রথম এলপিএলে ডাক পেলেন লিটন। সাকিব ছাড়াও গলের স্কোয়াডে আছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ছয় ম্যাচ গেলেও এখনও খেলার সুযোগ পাননি তিনি। প্রথম পর্বে গলের বাকি রয়েছে আর দুই ম্যাচ। ছয় ম্যাচে স্রফে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে দলটি। এলপিএলে জাফনার হয়ে খেলে এরইমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৬ ম্যাচে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন তিনি। এ ছাড়া এলপিএলে কলম্বো স্ট্রাইকার্স দলে আছেন শরিফুল ইসলাম। তবে এখনও মাঠে নামার সুযোগ হয়নি তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাকিবের সতীর্থ এলপিএলে লিটন

আপডেট সময় : ০২:২২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩