ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

সুখের রাজ্যে পরীমণি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

এফএনএস
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরীমণি। কাজ ব্যতীত বাকি সময় তিনি (পরীমণি) ছেলে রাজ্যের সঙ্গেই কাটান। এদিকে ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পরীমণি। শুটিংয়ে যাচ্ছেন কিংবা বৃষ্টিতে খুনসুটি করছেন। এমন আরও নানা ঘটনা রয়েছে। আর এরই ধারাবাহিকতায় রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে একটি রিল শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, এ এক সুখের রাজ্যে বসবাস আমার। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। ভিডিওতে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে গাড়িতে বসে আছে পরীমণি। মায়ের কোলে খুনসুটিতে ব্যস্ত রাজ্য। খেলার ছলে মায়ের গালে আলতো ছোঁয়ায় চুমু দিচ্ছে রাজ্য। এর আগে শুক্রবার রাজ্য প্রথমবার বৃষ্টি ছুঁয়ে দেখছে এমন একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, বৃষ্টিতে ভিজতে পেরে বেশ আনন্দিত রাজ্য। দীর্ঘ বিরতির পর পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক। ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধছেন পরী। ‘ডোডোর গল্প’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক। এতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি ও ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ছবিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুখের রাজ্যে পরীমণি

আপডেট সময় : ০১:৪৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩