ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

স্নেহাশ্রিতা-রাজন্যা ‘ড্যান্স বাংলা ড্যান্স’ বিজয়ী হলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

এফএনএস

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’। রোববার রাতে ১২তম এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ সিজনে যৌথভাবে বিজয়ী হয়েছেন স্নেহাশ্রিতা ও রাজন্যা। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর চলতি সিজনে প্রতিযোগিদের দু’টি বিভাগে ভাগ করা হয়। প্রাপ্তবয়স্কদের দলে চূড়ান্ত আসরে জায়গা পান- স্নেহা, দিশা, প্রিয়াঙ্কা এবং ভূমিকা। অন্যদিকে ছোটদের দলে ছিলো- হাম্পি-দীপান্বিতা, রাজন্যা, সুমন স্নেহাশ্রিতা, সুকৃতি এবং পৃথ্বীরাজ। ছোটদের মধ্য থেকে স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমনকে চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়। অন্যদিকে বড়দের মধ্যে এককভাবে জয়ী হন দিশা। এই চার বিজয়ীর মধ্য থেকে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ নির্বাচন করা হয় স্নেহাশ্রিতা এবং রাজন্যাকে। ছোট ও বড়দের মধ্য থেকে আলাদা আলদা বিজয়ী নির্বাচন করেন চার বিচারক শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, পূজা এবং মৌনি। শুভশ্রী গাঙ্গুলি বলেন- ‘ছোটেদের মধ্যে বিজয়ী নির্বাচন করা ভীষণ কঠিন ছিল। পরে আমরা তিনজনকে বেছে নিয়েছি।’ চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় এ প্রতিযোগিতা। দীর্ঘ ৯ মাসের সফর শেষে চূড়ান্ত হলো বিজয়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্নেহাশ্রিতা-রাজন্যা ‘ড্যান্স বাংলা ড্যান্স’ বিজয়ী হলেন

আপডেট সময় : ০২:১৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩