ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

২৩ বছরের ছোট মডেলের সঙ্গে প্রেম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

এফএনএস

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তার প্রেম ও ডেটিং ঘিরে যেন তার ভক্ত-অনুরাগীদের আগ্রহেরও শেষ নেই। সম্প্রতি একাধিক প্রেম ও ডেটিংয়ের গুঞ্জনে শিরোনাম হয়েছেন এই তারকা। এবার ইটালিয়ান মডেল ভিটোরিয়া চেরেত্তির সঙ্গে চুমুর ছবি ফাঁস হলো অভিনেতার। স্পেনের একটি ক্লাবের পার্টিতে চুমু খাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন ডিক্যাপ্রিও ও ভিটোরিয়া। বেশ কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার ভক্তরা মোটামুটি নিশ্চিত যে চুটিয়ে প্রেম করছেন তারা। ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা গেছে, ৪৮ বছর বয়সী লিওনার্দো একটি কালো টি-শার্ট এবং কালো ক্যাপ পরেছেন। অপরদিকে ২৫ বছর বয়সী ইতালীয় মডেল পনিটেলের সঙ্গে সোনালি রঙের ক্রপটপ পরেছেন। ভিটোরিয়া ডিক্যাপ্রিওর চেয়ে বয়সে ২৩ বছরের ছোট। ১৪ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করেন তিনি। শ্যানেল, ডিওর, ভ্যালেন্টিনোসহ একাধিক নামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। গেল বছর লিওনার্দো তার বান্ধবী ক্যামিলা মররোনের সঙ্গে চার বছরের সম্পর্ক শেষ করেছেন। এর পর থেকেই গত কয়েক মাসে বেশ কয়েকজন নারীর সঙ্গে নাম উঠে এসেছে টাইটানিক তারকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৩ বছরের ছোট মডেলের সঙ্গে প্রেম!

আপডেট সময় : ০২:১৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩