ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরাতের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

এফএনএস
প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে। প্রতারণা ব্যবসা থেকে সাধারণ মানুষের টাকায় নিজের ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগকারীদের নিয়ে সোমবার সন্ধ্যায় ইডি দপ্তরে হানা দেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কো-অপারেটিভ ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল কয়েকজনের। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৫৫ হাজার টাকা করে ওই প্রতিষ্ঠানের ফ্ল্যাট কেনা বাবদ দিয়েছিলেন ৪২৯ জন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তিন বছরের মধ্যেই রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট পাবেন তারা। এই ঘটনা ২০১৪ সালের। ২০২৩ সাল চলে আসার পরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। এরপরেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন তারা। কিন্তু সেখানেও কোনো লাভ পাননি অভিযোগকারীরা। শেষমেষ আদালতে গিয়েছেন তারা। এই প্রতারণা চক্রের সঙ্গে নুসরাত কীভাবে জড়িত? অভিযোগ উঠেছে, তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালকদের একজন। আরও অভিযোগ উঠেছে, প্রতারণার টাকা দিয়ে নাকি পাম এভিনিউতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরাত। এদিন সন্ধ্যায় অভিযোগকারী কয়েকজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে ইডির দপ্তরে যান শঙ্কুদেব পান্ডা। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, নুসরাত আদালতের সমন পেয়েও হাজিরা দেননি। আলিপুর কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, অভিযোগকারীদের ওপরে মামলা তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে নুসরাত এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও তার টিমের তরফে জানানো হয়, এই নুসরাত নাকি নিজের সিনেমার শুটিংয়ে ব্যস্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরাতের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:৪৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩