ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দীঘির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে

এফএনএস
২০২৪ সালে বাংলা কনটেন্টের দৌরাত্ম্য আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে গত দুই বছরের সমীকরণটা তেমনই বলছে। ওটিটিকে কেন্দ্র করে এই সম্ভাবনা আরও উজ্জ্বল মনে করছেন সংশ্লিষ্টরা। আর এরইমধ্যে গিয়াস উদ্দিন সেলিমের নতুন একটি ওয়েব ফিল্মের ঘোষণাও চলে এলো।গিয়াস উদ্দিন সেলিমের এখন পর্যন্ত প্রায় প্রতিটি সিনেমা আলাদাভাবে সমাদর পেয়েছে। সেই জায়গা থেকে এই নির্মাতার নতুন সিনেমা মানেই দর্শকের জন্য অপেক্ষা। শুধু কি তাই, অনেক অভিনয়শিল্পীরও স্বপ্ন থাকে তার পরিচালনায় পর্দায় আসার। সেই স্বপ্ন নাকি এবার পূরণ হলো অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘গাঁইয়া’তে অভিনয় করবেন দীঘি। সম্প্রতি এর চুক্তিবদ্ধ-স্বাক্ষর হয়ে গেছে। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ। দীঘির বিপরীতে এতে রয়েছেন খায়রুল বাসার। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে দীঘি বলেন, ‘সেলিম আঙ্কেলের সঙ্গে কাজ করতে চাওয়া স্বপ্ন ছিল। এত দ্রুত স্বপ্ন পূরণ হবে ভাবিনি। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। ‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সবসময় ভাবতাম, যদি সেলিম আঙ্কেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগিরই হয়তো তার আরও সিনেমায় সুযোগ পাব।’উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’-এর মতো হিট ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে দর্শকের মন জয় করে ছোটকালেই তারকা বনে যান দীঘি। সে সময় টানা ৩৬টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দীঘির

আপডেট সময় : ১১:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪