ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

অশ্লীল আক্রমণের শিকার শ্রাবন্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

এফএনএস
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিকবার খবরের শিরোনাম হন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রাবন্তী। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী। কখনো কখনো ‘নোংরা’ আক্রমণ করতেও ছাড়েন না নেটিজেনরা। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন।

এ ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। রোদ চশমায় লাস্যময়ী লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিকই ছিল। কিন্তু তার বসার ভঙ্গিমাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে মন্তব্য করছেন নেটিজেনরা। ছবি দেখে নেটিজেনদের অনেকে জানতে চেয়েছেন- ‘শ্রাবন্তী শোচকর্মে বসেছেন কিনা!’ আরেকজন ঠাট্টা করে লিখেছেন, ‘কমোডমুখী সমাজকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টার জন্য ধন্যবাদ আপনাকে।’

তা ছাড়াও অসংখ্য নোংরা মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য। যদিও এই অশ্লীল আক্রমণের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শ্রাবন্তী। মূলত, এসব বিষয় নিয়ে মোটেও চিন্তিত নন শ্রাবন্তী। এর আগে কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেছিলেন- ‘এক সময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলত, আমার পরিবার বিরক্ত হতো। কিন্তু তারা এখন এসব পড়ে আর হাসে। মিডিয়া আমাকে নিয়ে চটকদার শিরোনামে খবর প্রকাশ করলেও আমি এসব নিয়ে মোটেও আগ্রহী নই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অশ্লীল আক্রমণের শিকার শ্রাবন্তী

আপডেট সময় : ০৪:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩