আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত : আবু তালেব মন্ডল
- আপডেট সময় : ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমীরে জামায়াত বলেছেন আমরা আওয়ামীলীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই। এমনই মন্তব্য করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালীন সময় এসব কথা বলেন।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের মন্ডল, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, সহযোগী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। সভায় পাবনায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।










