ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

এফএনএস
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের আগামীকাল বুধবার থেকে সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হবে। আর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। নবম দফায় দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে গতকাল সোমবার। সেই হিসাবে বুধবার থেকে শুরু হতে যাওয়া অবরোধটি দশম দফার অবরোধ।
জামায়াতেরও একই কর্মসূচি : বিএনপির মতো বুধবার-বৃহস্পতিবার অবরোধ এবং আগামী রোববার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল সোমবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিল মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের বাকশালী চরিত্রই ফুটে উঠেছে। ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া। গণগ্রেপ্তার চালিয়ে সারাদেশে ত্রাস সৃষ্টি করা হয়েছে। দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে ৭ বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করছি। এসব কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে যেতে দলের নেতাকর্মী ও দেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান মাওলানা এটিএম মা’ছুম। একই সঙ্গে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান ও ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি পূর্ব সাংগঠনিক থানার সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলামসহ গত ২৪ ঘণ্টায় সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

আপডেট সময় : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩