ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

আমাকে স্পর্শ করবেন না : রাখি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

এফএনএস

বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরব থেকে মুম্বাই এয়ারপোর্টে নেমেই পাপারাজ্জিদের উদ্দেশে রাখি বলেন- ‘আমাকে রাখী নয়, ফাতিমা বলে ডাকুন।’ শনিবার একই রূপে ধরা দিলেন এই অভিনেত্রী। গত শনিবার একটি অনুষ্ঠানে যোগ দেন রাখি। এদিন লাল রঙের বোরখা আর হিজাব পরে হাজির হন রাখি। ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎ মেজাজ হারান তিনি। কারণ এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিলেন। আর ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক তখন রেগে গিয়ে রাখি বলেন, ‘আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি; দূরে থাকুন। আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না। প্লিজ।’ এ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এ ভিডিওর শেষে আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজের তুলনা করেন রাখি। আর তা দেখে হাসি থামছে না নেটিজেনদের। একজন লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা।’ আরেকজন লেখেন, ‘এই মহিলার নাটকের শেষ নেই।’ বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাস কারাবাসের পর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে- ‘রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।’ এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, ‘আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল।’ গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমাকে স্পর্শ করবেন না : রাখি

আপডেট সময় : ১২:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩