ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ঢাবি শিক্ষার্থী মৌনতা ইসলামকে শিক্ষাবৃত্তির চেক প্রদান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বীজ-সার বিতরণ

‘আমার ব্যক্তিগত জীবন চাটনি বানিয়েছে মিডিয়া’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

এফএনএস : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বরাবরই স্পষ্টবাদী স্বস্তিকা মুখার্জী। মুখে যা আসে তাই বলে দেন। আর এজন্য বিভিন্ন সময় খবরের শিরোনাম হন তিনি। এবার ভারতীয় গণমাধ্যমগুলোর ওপর ক্ষোভ ছাড়লেন এই টলিউড সুন্দরী। ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার আঙুল তুললেন মিডিয়ার দিকে। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে এক সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন, ‘কলকাতার মিডিয়া চিরকাল আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে।’ তিনি বলেন, আসলে কলকাতার কিছুকিছু সংবাদমাধ্যম এত কাল আমার ছবি নিয়ে কোনো চর্চাই করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এইসব নিয়েই লিখে গিয়েছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।  এই নায়িকা বলেন, এমনও হয়েছে এক বছরে আমার পাঁচটা ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটে ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক বর্ণও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। কিন্তু আমার উৎসাহ হারিয়ে গিয়েছে। সম্প্রতি স্বস্তিকাকে প্রযোজক সন্দীপ সরকার ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ‘শিবপুর’ সিনেমার অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় অভিযোগ করেন, ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য। এ অভিযোগের পর ফেসবুক পোস্টে স্বস্তিকা জানান, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই ওই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তাই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি যাবেন না। আগামী ৩০ জুন ‘শিবপুর’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আমার ব্যক্তিগত জীবন চাটনি বানিয়েছে মিডিয়া’

আপডেট সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩