ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন আটগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন আলী আমজাদ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা

আমি বিয়ে করতে চাই : কঙ্গনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

এফএনএস

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের জীবনে একাধিক প্রেম এলেও টেকেনি একটাও। হৃতিক রোশন, আমির খান, সুরাজ পাঞ্চোলি, মণীশ মালহোত্রা, আদিত্য পাঞ্চোলিসহ আরও কয়েকজনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক ছিল গুঞ্জন শোনা যায়। কিন্তু কারও সঙ্গেই সে প্রেমের পূর্ণতা পায়নি। তবে বিয়ে প্রসঙ্গ আসতেই কঙ্গনা জানিয়েছেন তিনি বিয়ে করতে চান। তবে বিয়ের সঠিক  সময় এখনো আসেনি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিয়ের কার্ড বিলোতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। এতেই জল্পনা শুরু হয়, হয়তো নতুন জীবন শুরু করতে চলেছেন ‘কুইন’। তবে পরে জানা যায়, এটি ছিল তার আগামী সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’-র প্রচারণার কৌশল। প্রতিবেদন থেকে আরো জানা যায়, যদিও বছর দুয়েক আগে বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে কঙ্গনার জবাব ছিল, ‘হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। তবে আমি আশাবাদী, সঠিক সময়েই তা ঘটবে। আসলে সব কিছুরই একটা সময় থাকে। যখন সেই সময় আসবে, তখনই বিয়ে হবে। বর্তমানে কঙ্গনা ব্যস্ত আছেন তার প্রযোজিত নতুন সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’র প্রচারণা নিয়ে। এতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ও অবনীত কৌর। আগামী শুক্রবার সিনেমাটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এ ছাড়া তিনি নিজের পরিচালনায় ‘ইমারজেন্সি’ তে অভিনয় করছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমি বিয়ে করতে চাই : কঙ্গনা

আপডেট সময় : ০৭:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩