ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ইমেজ ধরে রাখতে চান মেঘলা মুক্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

এফএনএস
দেশের এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। তেলেগুসহ দেশের কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। সর্বশেষ সাইফুল ইসলাম মান্নু’র ‘পায়ের ছাপ’-এ প্রশংসা কুড়ানোর পর এবার ‘কাঠগোলাপ’ সিনেমা নিয়ে আসছেন মেঘলা মুক্তা। ‘কাঠগোলাপ’ নির্মাণ করছেন সাজ্জাদ খান। ইতোমধ্যে সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এ প্রসঙ্গে মেঘলা বলেন, সাজ্জাদ ভাই একেবারেই আলাদা ধাঁচের কাজ করেন। সিনেমাটি মুক্তির পর দারুণ এক আলোচনার জায়গা তৈরি করতে পারবে বলে আশা করছি আমি। অভিনেত্রী আরও বলেন, ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। নিজেকে দেশ-বিদেশে প্রমাণ করেছি। এখন একটি ভালো প্রডাকশন টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমার কাছে আসলে ওটিটি বা ফিল্ম আলাদা কিছু নয়। ভালো গল্পে কাজ করতে পারাটাই মুখ্য। মেঘলা মুক্তা বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার যতটুকুই কাজ হয়েছে তা বিভিন্ন বিশিষ্টজন দেখে বেশ প্রশংসা করেছেন। তাই নিজের ইমেজের জায়গাটুকু ধরে রাখতে চাই। কাজটাকে ভালোবেসেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। তাই আমার কাজগুলোতে দর্শকরা হতাশ হবেন না, এতটুকু নিশ্চয়তা দেওয়া একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব। তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন মেঘলা মুক্তা। মুক্তির পর সিনেমাটি ব্যাপক আলোচিত হয়। কিন্তু করোনার কারণে দেশে ফেরার পর কিছুটা বিরতি দেন তিনি। বর্তমানে ওপারের বেশ কিছু সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে। ভিসা ও কাগজপত্রের জটিলতা সামলে শিগগিরই কাজগুলো শুরু করতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমেজ ধরে রাখতে চান মেঘলা মুক্তা

আপডেট সময় : ০২:৩০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩