ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

ঈশ্বরদীতে  আগুন ও বালু ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০২:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ঘোষিত শার্ট ডাউন কে কেন্দ্র করে ঈশ্বরদী জুড়ে রাতভর তান্ডন চালিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৬ নভেম্বর) মধ্যরাত থেকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের একাধিক স্থানে গাছকেটে, আগুন জ্বালিয়ে এবং ট্রাক ভর্তি বালু ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

জানা যায়, ঢাকা-কুষ্টিয়া মহা সড়কের নওদাপাড়া এলাকায় রবিবার রাত আনুমানিক ২ ঘটিকার দিকে ট্রাক ভর্তি বালু ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। এসময় ঢাকা- বগুড়া- পাবনা এবং রাজশাহী অভিমুখী ও ঢাকা, বগুড়া ও উত্তর বঙ্গ থেকে ছেড়ে আসা কুষ্টিয়া বা দক্ষিণ বঙ্গ অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় তীব্র যান জটের সৃষ্টি হয়।

অপর দিকে একই মহাসড়কের সড়াইকান্দি এলাকায় মহাসড়কের পাশের গাছ কেটে এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে শার্ট ডাউন আহ্বান কারী দলের নেতাকর্মীরা।
খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান এবং বালু ও গাছ অপসারন করে যান চলাচল স্বাভাবিক করেন।

জানতে চাইলে রুপপুর মর্ডান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিব বিশ্বাস জানান, বালু ফেলে মহাসড়ক অবরোধের খবর আমরা জানতে পারি রাত পৌঁনে তিনটার দিকে। আমরা তখন থেকেই ঈশ্বরদী থানা পুলিশ, পাকশী হাইওয়ে থানা পুলিশ ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক সহযোগীতায় মহাসড়ক থেকে বালু অপসারণ করি। এতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টারও অধিক। এসময়ের মধ্যে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার করে যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক বলেন, গভীর রাতে মুঠোফোনে সহকর্মীদের মাধ্যমে জানতে পারি দাশুড়িয়া-ঢাকা মহাসড়কের সড়াইকান্দি এলাকার কোবাদ ফিলিংস্টেশনের অদুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহাসড়কে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ধাওয়া করে একজনকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করি।

বিস্তারিত জানতে পাকশী হাইওয়ে থানার ওসি ইজাজ আহম্মেদ বলেন, শার্ট ডাউন কে কেন্দ্র করে র্দূষ্কৃতিকারীরা বালি ফেলে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। ঈশ্বরদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা কাজ করে বালু অপসারন করে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে  আগুন ও বালু ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

আপডেট সময় : ০২:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫