ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশুড়িয়া পূর্বপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠপর্যায়ে কর্মরত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখিত একটি প্রতিশ্রুতি। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর সরকার গুরুত্বের সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তা এ্যানি বড়ুয়া, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দাশুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশুড়িয়া গ্রামে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রমে ০১ সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত রয়েছেন।

তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এর মাধ্যমে ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬