ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে উৎসবমুখর পরিবেশে ‘মুলাডুলি প্রিমিয়ার লীগ ২০২৬ (সিজন-৩)’ এর অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮ঘটিকায় মুলাডুলি বাজার মুক্ত মঞ্চে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবার খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করেছে তাদের মধ্যে রয়েছে , জোয়াদ্দার এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ভেটেনারী, ব্রাদার্স ইলেকট্রনিক্স, ইসলামী ব্যাংক,রঞ্জু স্পোর্টস,কৌশিক স্পোর্টস,মুলাডুলি খেলাঘর, সারা ইলেভেন, ফরিদপুর টাইগার, নাছির মন্ডল ডিলার আটঘরিয়া।
নিলাম অনুষ্ঠানে ১৭০ জন খেলোয়াড়কে বিক্রয় করা হয়। লটারির মাধ্যমে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দাম নির্ধারণ করে দলে অন্তভূক্ত করেন। খেলোয়াড়দের সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত মূল্যে ক্রয় করেন দলগুলো।
জোয়ার্দ্দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আবু তালেব জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রকিব ও অনিক খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে লটারির কুপন তোলার মাধ্যমে নিলাম কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল হক শরীফ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক ফুটবল খেলোয়াড়, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু তালেব জোয়ার্দ্দার বলেন, “এলাকার যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। দিন দিন যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে; তারা যাতে সুস্থ ধারার বিনোদনে যুক্ত থাকে এবং মাদকের পথে পা না বাড়ায়, সেজন্যই আমরা নিয়মিত এই খেলার আয়োজন করেছি।

ব্যতিক্রমী এই খেলোয়াড় নিলাম অনুষ্ঠান দেখতে মুলাডুলি বাজার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য : গত ২০২৪ ইং সালে প্রীমিয়ার লীগে জোয়ার্দ্দার এন্টারপ্রাইজ বিজয়ী হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬