ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন তিশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩৩৪ বার পড়া হয়েছে

এফএনএস
‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননায় ভূষিত হলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি অভিনয়ে নিয়মিত মুগ্ধতা ছড়াচ্ছেন, অনুপ্রেরণা জোগাচ্ছেন অনেককে। শোবিজ অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর এ সম্মাননা পেলেন তিনি। নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক ১২ জন নারীকে ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে পঞ্চমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি। সম্মাননা পেয়ে এক প্রতিক্রিয়ায় তানজিন তিশা বলেন, ‘উইমেন অব ইন্সপিরেশন’- এই সম্মাননাটা সত্যিকার অর্থেই নারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। অন্যান্য অনেক সম্মাননার চেয়ে এটা অনেক আলাদা এবং সম্মানের। বিনোদন অঙ্গনে আমার অবদানকে মূল্যায়ন করে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন তিশা

আপডেট সময় : ০৭:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩