ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান ঢাবি উপাচার্যের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪২০ বার পড়া হয়েছে

গুণগত মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে প্রফেশনাল মাস্টার্স অব অ্যাডুকেশন প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান ও অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

উপাচার্য এ প্রোগ্রামে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিশেষায়িত প্রোগ্রামটি চালু করা হয়েছে। এ প্রোগ্রাম সফলভাবে শেষ করে এখান থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান ঢাবি উপাচার্যের

আপডেট সময় : ১২:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩