ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এন্ড্রু কিশোর স্মরণে রাজশাহী প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহীর কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের ৩য় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেল ৫ টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় এন্ড্রু কিশোরের নামে সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠাসহ যাঁরা রাজশাহী অঞ্চলকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন তাঁদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। শাহ্ মখদুমের পূণ্যভূমিতে অনেকে সূর্যসন্তান জন্মগ্রহণ করেছেন। যাঁদের জীবনসংগ্রাম, আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তাঁদের নামে নগরীর গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ এখন সময়ের দাবি। এ ব্যাপারে আমরা সারাদেশকে পথ দেখাতে চাই। প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তোলার হবে বলে জানান বক্তারা।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন, রাজশাহী প্রেসক্লাব সদস্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক সুব্রত দাস, দৈনিক বাংলাদেশ সমাচারের আল আমিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ মাজেদ, রাতুল সরকার, সাগর নোমানি, সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, ফুটপাত ব্যবসায়ী সমিতির নেতা আইয়ুব আলী তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এন্ড্রু কিশোর স্মরণে রাজশাহী প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩