ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৭৩ বার পড়া হয়েছে

অনিবার্য কারণবশত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি ভর্তির লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি ভর্তির লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু অনিবার্য কারণবশত এ পরীক্ষা আগামী ২৩ আগস্ট বেলা ১১টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে। লিখিত পরীক্ষার দিন আবেদনকারীদের সকল পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি এবং গবেষণা প্রস্তাবনার কপি সংশ্লিষ্ট একাডেমিক গ্রুপ চেয়ারম্যানের দপ্তরে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এদিকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএএস/এডভান্সড এমবিএ ভর্তির লিখিত পরীক্ষা পূর্বঘোষিত ১৭ আগস্টের পরিবর্তে ২৩ আগস্ট দুপুর ২টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল আগামী ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে। লিখিত পরীক্ষার দিন আবেদনকারীদের সকল পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট একাডেমিক গ্রুপ চেয়ারম্যানের দপ্তরে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট সময় : ১২:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩