ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

কটাক্ষকে পাত্তা দিতে নারাজ নুসরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

এফএনএস
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। নানা সময়ে ব্যক্তিজীবন নিয়ে বেশ বিতর্ক উসকে দেন তিনি। এ নিয়ে তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। এবার একটি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বসিরহাটের এই সংসদ সদস্যকে তুলোধোনা করেছেন নেটিজেনরা। কী এমন করেছেন নুসরাত যে তার ভিডিও নিয়ে হচ্ছে এত তোলপাড়! যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের এক লিপলকের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেরই প্রশ্ন, ব্যক্তিগত ভিডিও কেন সামাজিক মাধ্যমে। অনেকেই আবার টেনে এনেছেন নায়িকার রাজনৈতিক পরিচয়ও। নুসরাত বসিরহাটের সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি। তার অন্তরঙ্গ ভিডিও যে অনেকেই ভালোভাবে নেবেন না, সেকথা মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ। তবে প্রশ্ন হলো, নুসরাতের ভিডিও ভাইরাল কারা করেছেন। কোথা থেকেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল। জানা গেছে, নুসরাত ও যশের একটি পার্টির ভিডিও ছিল সেটি। গেল বছরকে বিদায় জানাতে এক পার্টিতে মেতে উঠেছিলেন তারা। ভালোবেসে হঠাৎই নুসরাতকে চুমু খেয়ে বসেন যশ। নুসরাতও দেন সাড়া। এই ছবি শেয়ার করা হয়েছে এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে। যা পুনরায় শেয়ার করেছেন নুসরাত নিজেই। কটাক্ষকে পাত্তা দিতে নারাজ নুসরাত। সাহসী ছবিই হোক বা ব্যক্তিগত জীবন নিয়ে নানা রটনা ট্রলিং যে তার জীবনে খুব একটা প্রভাব ফেলে না সেকথা স্পষ্টভাবে আগেও জানিয়েছেন তিনি। তবে, এমন কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্যক্তিজীবন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কটাক্ষকে পাত্তা দিতে নারাজ নুসরাত

আপডেট সময় : ০২:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪