ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে সৈকতের তীরে বসেছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। যেখানে অংশ নিচ্ছেন হলিউড-বলিউড থেকে শুরু করে বিশ্বের নামীদামি সকল তারকারা। তাদেরই ভিড়ে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারের ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনি। ভাবনার সঙ্গে সেখানে আরও যোগ দিয়েছেন আয়ারল্যান্ডে বসবাকারী বাংলাদেশি মডেল মাকসুদা আকতার প্রিয়তি। এর আগেও ‘কান চলচ্চিত্র উৎসব’-এ দেখা গেছে প্রিয়তিকে। তবে এবারের কান উৎসব তার জন্য বিশেষ হয়ে থাকছে অন্য কারণে। বর্তমানে এই মডেলের শরীর বহন করছেন আরও একটি প্রাণ। আবারও মা হচ্ছেন প্রিয়তি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবারের আয়োজনে তিনি অংশ নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে প্রিয়তি বললেন, ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যে বেশ কিছু ইভেন্টে অংশ নিতে হবে। আজকেই লালগালিচায় হাঁটব আমি।’ সুখবর প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আবার মা হতে চলেছি। আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।’ এর আগে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে প্রিয়তির হাতে। মাকসুদা আকতার প্রিয়তি; আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট। ঢাকার মেয়ে প্রিয়তি ব্যবসায় ব্যবস্থাপনায় পড়তে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। এরপর কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে। প্রশিক্ষণ নেন বিমান চালনার। পাশাপাশি মডেলিং এখনও চালিয়ে নিচ্ছেন তিনি।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি

আপডেট সময় : ০৫:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪