ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

এফএনএস : নাটোরের গুরুদাসপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনির ওপর হামলার ঘটনায় আল আমিন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত আনন্দ সিনেপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুদাসপুর পৌরসভার গাড়িষাপাড়া মহল্লার চাতাল ব্যবসায়ী মো. ছাবলু মোল্লাসহ আরও চারজনের নামে রনির বন্ধু তহুরুল মামলা করেছেন। রনি বলেন, আমরা সিনেমা দেখার জন্য সিংড়ার বিলদহর থেকে পাঁচজন চাঁচকৈড় এসে গাড়িটা সিনেমা হলের সামনে রাস্তার পাশে পার্কিং করি। এ সময় রাস্তার পাশের জায়গায় গাড়ি পার্কিং করতে দেখে এক ব্যক্তি গালাগালি করতে থাকে। তখন রাস্তার পাশেই তো গাড়ি আছে, গালি দিচ্ছেন কেন? বলে প্রতিবাদ করায় ওই ব্যক্তি আরও অকথ্য ভাষায় গালাগালি করতে করতে মারপিট শুরু করে। পরে জানতে পারি তিনি গুরুদাসপুর পৌর এলাকার গাড়িষাপাড়ার মহল্লার সাবলু মোল্লা। এ সময় স্থানীয়রা তাদের বাধা দেয়। তখন সাবলু মোল্লা মোবাইল করলে আরও আট-দশজন মোটরসাইকেলে ঘটনাস্থলে চলে আসে এবং পুনরায় হামলা চালায়। বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে, গাড়ি ভাঙচুর করে। রনি আরও বলেন, আমরা আত্মরক্ষার্থে সেখান থেকে দৌঁড়ে পালাই। পরে পুলিশকে ফোন দিলে তারা এসে আমাদের উদ্ধার করে। আমি এ হামলার সঠিক বিচার চাই। মারপিটের কারণে আমাদের দুইজনের অবস্থা বেশি খারাপ। আদম শাহ মোড়ের কয়েকজন ব্যবসায়ী জানান, পুলিশ তাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিতে এসেছিল। কিন্তু মারামারির সময় বিদ্যুৎ না থাকায় ওই সময় বাদে অন্যান্য সময়ের ফুটেজ পুলিশ চেক করেছে। অভিযুক্ত চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা মুঠোফোনে বলেন, তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে প্রাইভেটকার যোগে আনন্দ সিনেপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। সিনেপ্লেক্সের পাশেই রাস্তায় ৪-৫ জন দাঁড়িয়ে ছিল। বার বার হর্ন দিলেও তারা রাস্তা থেকে যাচ্ছিল না। একপর্যায়ে হর্ন বেশি দেওয়ার কারণে আবু হেনা রনির বন্ধুদের মধ্যে একজন এসে তাকে কলার চেপে ধরেন। ওই মুহূর্তে তিনি তার স্বজনদের ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। এরপর বাগ বিতণ্ডার একপর্যায়ে মারপিট শুরু হয়। তবে আবু হেনা রনিকে মারপিট করা হয়নি। গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, পার্কিং নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ওপর হামলা

আপডেট সময় : ০৯:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩