ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

গুম কমিশন’ অভিযোগ পেয়েছে ১৬০০’র বেশি গুমের

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

গত ১ অক্টোবর থেকে গুম ক‌মিশন ১৬০০’র বে‌শি গু‌মের অভিযোগ পে‌য়ে‌ছে বলে জানা গেছে। এর ম‌ধ্যে ইন্টার‌ভিউ নেয়া হ‌য়ে‌ছে ১৪০ জ‌নের। অন্যদিকে অভিযোগ খ‌তি‌য়ে দেখা হ‌য়ে‌ছে ৪০০ জনের।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে গুম কমিশনের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, গত সরকারের আমলে গুমের শিকার ১০জন ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। এসকল গু‌মের ঘটনা ছি‌লো ২০০৯ সাল থে‌কে ২০২৪ সাল পর্যন্ত।

এসময় তিনি আরও বলেন, এই সকল গু‌মের স‌ঙ্গে পার্শ্ববর্তী কোন দে‌শের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হ‌চ্ছে। জি‌জিএফআই, র‌্যাব, পুলিশ, ডি‌বি,  সি‌টি‌টিসি, সিআইডির কর্মকর্তা‌দের গু‌মের স‌ঙ্গে সংশ্লিষ্টতা ছি‌লো।

রাজ‌নৈ‌তিক কারণ ছাড়াও সরকা‌রের সমা‌লোচনা করার কার‌নে অনেকে গু‌মের শিকার হ‌য়ে‌ছেন বলেও এসময় উল্লেখ করেন কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুম কমিশন’ অভিযোগ পেয়েছে ১৬০০’র বেশি গুমের

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪