ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

ছাড়পত্র পেল ‘মেঘের কপাট’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে

আমেরিকা প্রবাসী সিন্ডি রোলিং এরমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নোমান রবিনের ‘কমন জেন্ডার-দ্য ফিল্ম’ ও ‘পাইরেটস-দ্য ব্লাড সিক্রেট’, রেদওয়ান রনির ‘চোরাবালি’ আর আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমায় কাজ করে। লম্বা বিরতির পর আবারও ঢালিউডের পর্দায় ফিরছেন এই আইটেম গার্ল। মুক্তির জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে সিন্ডির নতুন সিনেমা ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’। রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, তন্বী, রাজু আহসান, আফরোজা মোমেন, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসিসহ অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন। এ প্রসঙ্গে ওয়ালিদ আহমেদ বলেন, ‘আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়াটা আমাদের জন্য খুশির সংবাদ। এতে কাজের উৎসাহ আরও বেড়ে গেল। চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে চেষ্টা করেছেন তাদের সেরা কাজটা উপহার দিতে।’ আরও জানান, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে প্রেম, সংগীত, নিখাদ ভালোবাসা আর সুরে মগ্ন থাকবেন দর্শক। চলচ্চিত্রের গল্পেও রয়েছে নতুনত্ব। এ ছাড়া সিনেমা হলে দর্শকরা অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া অনুভব করতে পারবেন। মেঘ জড়ানো মনোরম লোকেশনে বাংলাদেশের অপরূপ দৃশ্য চিত্রায়নের পাশাপাশি ভালোবাসার নানা রূপ তুলে ধরা হয়েছে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে। এতে গান রয়েছে ৫টি। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জি। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। আফরোজা মোমেনের গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও গীত রচনা করেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। তিনি জানান, শিগগিরই সিনেমা হল এবং ওটিটি প্লাটফর্মে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাড়পত্র পেল ‘মেঘের কপাট’

আপডেট সময় : ০২:১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩