ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিরামপুরে উপাচার্য.

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার
  • আপডেট সময় : ০৭:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ. এস. আমানুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন।

উপাচার্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব নজরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মহিবুল হাসান, কর্মকর্তা আব্দুস সালাম এবং ইমন আহমেদ।

সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে উপাচার্য বিরামপুর সরকারি কলেজ পরিদর্শন করেন। পরে কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শিক্ষা উন্নয়ন, আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশিষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিকসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা ভর্তি, পরীক্ষা, সনদ ও অন্যান্য প্রশাসনিক সেবা নিজ অঞ্চলে সহজে গ্রহণ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

তবে আঞ্চলিক ক্যাম্পাসের স্থান চূড়ান্ত করার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিরামপুরে উপাচার্য.

আপডেট সময় : ০৭:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬