ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে রুমন আলী (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ পাশে টিনঘেরা একটি স্থানে একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি এগিয়ে গিয়ে টিনের ফাঁকে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি কর্তৃপক্ষকে খবর দিলে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত রুমন আলী দিনাজপুর জেলার কোতয়ালী থানার বটতলী এলাকার বাসিন্দা। তার বাবা মো. তৈয়বুর রহমান এবং মা মোছা. সাহিনা বেগম। তিনি বিবাহিত; তার স্ত্রীর নাম শ্যামলী আক্তার। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়ায় তার নানার বাড়ি রয়েছে।

স্থানীয়দের দাবি, রুমন আলী ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তার মাদকাসক্তির বিষয়েও বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্যের সত্যতা তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন থেকে সর্বশেষ কল করা হয় রাত ১০টা ৩১ মিনিটে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০২:৩০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬