ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন আটগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন আলী আমজাদ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা

ঢালিউড রাণী শাবানার শুভ জন্মদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

এফএনএস : ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। দীর্ঘ সময় ধরে তিনি ঢাকাই সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয় থেকে দূরে আছেন দীর্ঘ ২৬ বছর যাবৎ। তারপরও ভক্ত-দর্শকের স্মৃতিতে শাবানা প্রিয় অভিনেত্রী হিসেবে চিরভাস্বর। গতকাল বৃহস্পতিবার ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। শাবানার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। দশ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। এরপর পরিচালক এহতেশাম দেয়া শাবানা নাম নিয়ে ১৯৬৭ সালে ‘চকোরী’ চলচ্চিত্রে নাদিমের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন। শাবানা সাড়ে তিন দশকের কর্মজীবনে ৩০০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন। ষাট দশকের শেষ থেকে নব্বইয়ের দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। ব্যক্তিগত কারণে ২০০০ সালে হঠাৎ রূপালী জগৎ থেকে আড়ালে চলে যান। এরপর অনেক বছর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেলেও- তাও হাতে গোনা। জুটি হিসেবে আলমগীরের একসঙ্গেই তিনি ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া রাজ্জাক, ওয়াসিম, উজ্জ্বলের সঙ্গেও অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। পাকিস্তানি নায়ক নাদিমের সঙ্গেও দর্শক তাকে পছন্দ করেছিল।

সোশ্যাল ড্রামা থেকে অ্যাকশন, ফোক নানা ঘরানার সিনেমায় অভিনয় করেছেন শাবানা। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে- চকোরি, মধু মিলন, অবুঝ মন,  চান্দ সুরজ, একই অঙ্গে এত রূপ, ছদ্মবেশী, ছন্দ হারিয়ে গেল, চৌধুরী বাড়ি, সমাধান, স্বীকৃতি, ওরা ১১ জন, অতিথি, ঝড়ের পাখি, জননী, মাটির ঘর, সখী তুমি কার, শেষ উত্তর, ছুটির ঘণ্টা, নাজমা, ভাত দে, দুই পয়সার আলতা, রজনীগন্ধা, লালু ভুলু, মা ও ছেলে, লাল কাজল, নালিশ, ঘরের বউ, সখিনার যুদ্ধ, নতুন পৃথিবী, হিম্মতওয়ালী, বাসেরা, হালচাল, চাঁপা ডাঙ্গার বউ, অশান্তি, বিরোধ, স্বামী স্ত্রী, অপেক্ষা, রাজলহ্মী শ্রীকান্ত, লালু মাস্তান, সারেন্ডার, রাঙা ভাবী, ব্যাথার দান, সত্য মিথ্যা, মরণের পরে, পিতা মাতা সন্তান, সান্ত্বনা, স্ত্রীর পাওনা, আন্ধি, অন্ধ বিশ্বাস, লহ্মীর সংসার, ঘাতক, ঘরের শত্রু, স্নেহ, কন্যাদান, সত্যের মৃত্যু নাই, স্বামী কেন আসামি ও পালাবি কোথায়। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’ ১৯৯৭ সালে মুক্তি পায়। অভিনয়ের জন্য প্রধান নারী চরিত্রে আটবার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে পান আজীবন সম্মাননা। এ ছাড়া ‘জননী’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার নিতে অস্বীকৃতি জানান শাবানা। পেয়েছেন অন্যান্য পুরস্কার, দেশের হয়ে অনেক চলচ্চিত্র উৎসবে যোগ দেন তিনি। তার জন্য শুভ কামনা। শুভ জন্মদিন ঢাকাই চলচ্চিত্রের রাণী। ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে শাবানা বিয়ে করেছেন পরিচালক ওয়াহিদ সাদিককে। দুটি কন্যা ও একটি পুত্রসন্তানসহ সংসার সামলেও সিনেমায় একের পর এক চমক দেখিয়েছেন শাবানা। কিন্তু ১৯৯৭ সালে অজানা কারণে আচমকা ঢালিউড থেকে বিদায় নেন শাবানা। এরপর ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চলে যান। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন এই ঢালিউড রাণী শাবানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢালিউড রাণী শাবানার শুভ জন্মদিন

আপডেট সময় : ১২:৫৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩